জেলা

BREAKING: কৃষ্ণগঞ্জে নাবালিকা ধর্ষণকাণ্ডে পুলিশের জালে গ্রেপ্তার মূল অভিযুক্ত, তোলা হলো আদালতে।

দোকানে জিনিস কিনে দেবার নাম করে, ডেকে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার ঘটনা ঘটে নদীয়ার কৃষ্ণগঞ্জের ভজন ঘাটে নির্যাতিতার পরিবার সূত্রে খবর তাদের পরিবারের নাবালিকা কন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে এলাকারই প্রতিবেশী এক যুবক তাদের কন্যার মুখে রুমাল দিয়ে পাসের কলাবাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এরপর অচয়ের জন্য অবস্থায় ওই নাবালিকা কন্যা কলাবাগানে পড়ে থাকে এরপর দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত্রে বেলায় অচেতন অবস্থায় ওই নাবালিকা কন্যাকে উদ্ধার করে পরিবারের লোকজন পরবর্তীতে ওই নাবালিকা বাড়িতে সবকিছু খুলে বলে এবং এও জানায় যে অভিযুক্ত যুবক মুকুল সর্দার তার কিছু আপত্তিকর ছবি মোবাইলে তুলে রেখেছে এবং বলেছে যদি এই ঘটনা কেউ জানতে পারে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে এরপর পরিবারের লোক তড়িঘড়ি কৃষ্ণগঞ্জ থানায় এসে অভিযুক্ত মুকুল সর্দার নামে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তবে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে দেয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এরপর ওই অভিযুক্ত যুবক মুকুল সরদারের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করলে পুলিশের আসে বড় সাফল্য অভিযুক্ত মুকুল সরদার এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এবং তার মোবাইলের লোকেশন সেখানেই দেখায় তারপরেই তড়িঘড়ি কৃষ্ণগঞ্জ থানার পুলিশ রবিবার সন্ধ্যা নাগাদ বাগদা থেকে অভিযুক্ত মুকুল সরদারকে গ্রেফতার করে এরপর কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয় যদিও পুলিশ সূত্রে খবর আজ অভিযুক্তকে আদালতে পেশ করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.