রাজনীতি

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নিশানয় বিজেপি সরকার !

নিজস্ব সংবাদদাতা : প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে মনিপুরের জাতি দাঙ্গা নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেন । তিনি বলেন গত মে মাস থেকে তিন মাস হতে চলল মনিপুরের দাঙ্গায় অনেক মানুষ গৃহ হারা। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন আপনারাই বলুন মনিপুরের মতো জাতি দাঙ্গা আর ভারতবর্ষে কোথায় হয়েছে। তিনি বলেন এরা জাতি দাঙ্গা মানে তাই বুঝেনা এরা শুধু হিন্দু মুসলমান বঝে কারণ এরা এই জিনিসটা করে তাই এরা হিন্দু মুসলমান বঝে। তিনি বলেন এই জাতি দাঙ্গা আমরা ইউরোপের চেকোস্লোভাকিয়া তে,আফ্রিকাতে দেখেছি আজ তার প্রতিফলন দেখছি ভারতবর্ষের মণিপুরে।

এছাড়াও তিনি বলেন একটা ভিডিওতে দেখা গেল নগ্ন করে দুই মহিলাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে গিয়ে আদিবাসী দুই মহিলাকে প্রকাশ্যে গণধর্ষণ করছে, তার ভিডিও যতক্ষণ পর্যন্ত বাজারে প্রকাশ পেয়েছে ততক্ষণ সেখানকার পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়। তিনি এই বিষয়ে বিজেপি সরকারের কাছে প্রশ্ন রাখেন আপনারা মনিপুরের এই গণধর্ষণকে কি প্রশ্রয় দেন নাকি প্রশ্রয় দেন না , যদি প্রশ্রয় না দেন তাহলে বলুন অপরাধী দের উপযুক্ত শাস্তি চাই। আর যদি সমর্থন করেন তাহলে উজোর তৈরি করুন ভারতবর্ষের কোন কোন রাজ্যে হয়। অধিক বলেন এক নির্লজ্জ সরকারের এইরকম ব্যবহার দেখে আমি ব্যথিত।

অধীর বলেন এরকম কত ঘটনার ভিডিও প্রকাশ হয়নি তা ভেবে আমি আশঙ্কিত শিহরিত। তবুও এই নির্লজ্জ সরকারের এ বিষয়ে কোন ভ্রক্ষেপ নাই। তিনি বলেন এটাকে ধামাচাপা দিয়ে রাজনীতি করা যেতে পারে কিন্তু দেশের ভালো কখনো করা যাবে না। ভারতবর্ষের যেখানেই নারী নির্যাতন হোক না কেন সব জায়গায় এর অ্যাকশন হোক । তবে মনিপুর থেকে ওটা কম ওটা থেকে মণিপুর বেশি এই তুল্য মূল্য ফারাক কেন করছেন ? তিনি বলেন আজকে ভাবতে অবাক লাগছে এরা কি জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধি তারা কি দেশকে প্রতিনিধিত্ব করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.