ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ন্যাশনাল ব্যাম্বু মিশন উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বাঁশজাত সামগ্রী উৎপাদন এবং উন্নয়নের উদ্দেশ্যে কাজ শুরু করেছে। সে বিষয়ে রাজ্যের উদাসীন ব্যবহারে মন্তব্য করেছেন বিজেপির রাজ্যে সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
তবে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্রতি চরম ঔদাসীন্যের অভিযোগ উঠেছে, কারণ কেন্দ্রীয় মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দেওয়া হলেও, রাজ্য সরকার এখনো এই প্রকল্প কার্যকরী করতে কোনো পদক্ষেপ নেয়নি। প্রকল্পের জন্য নোডাল এজেন্সি নিয়োগ করা হয়নি, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান নর্থ ইস্টার্ন কেন এন্ড ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিলকে রাজ্যের নোডাল এজেন্সি হিসেবে নিয়োগ করেছেন। এই সিদ্ধান্তের পর, ২০ অক্টোবর ২০২৪ তারিখে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদারের তরফে একটি জরুরি চিঠি দেওয়া হয়।







