সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে ম্যানেজমেন্ট ট্রেনি পদে মোট ৬৬০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল এবং সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও হিন্দি ও ভূ-তত্ত্বে স্নাতকোত্তর প্রার্থীরাও সুযোগ পাবেন। আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬০ হাজার থেকে ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন। অনলাইন আবেদনের শেষ তারিখ ২২ জুন।
অন্যদিকে, হিন্দুস্তান কপার লিমিটেডেও ৭০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিনিয়র ম্যানেজার, ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে কর্মী নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং এমবিবিএস ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। সরকারি সংস্থায় উচ্চপদে কাজের সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।







