ছোটপর্দার ‘পিহু’ থেকে এখন বড়পর্দার পথে দৃঢ় পা সৃজিলা গুহোর কেরিয়ারে নতুন মোড়। জনপ্রিয় বাংলা ধারাবাহিক মন ফাগুন ধারাবাহিকের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী এবার সিনেমার পর্দায় হাজির হতে চলেছেন একেবারে ভিন্ন আঙ্গিকে।
টেলিভিশন ছাড়িয়ে ওয়েব সিরিজে ইতিমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন সৃজলা। প্রতিটি চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের নজর কেড়েছে। আর এবার সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই তিনি পা রাখছেন টলিউডের বড়পর্দায়। আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমায়’ দেখা যাবে তাকে।শোনা যাচ্ছে, জিৎ অভিনীত অনন্ত লাল সিংহের বায়োপিক ঘিরেই তৈরি এই ছবিতে সৃজলা থাকছেন বিশেষ উপস্থিতিতে। যদিও পূর্ণাঙ্গ চরিত্রে নয়, বরং একটি আইটেম ডান্সের মাধ্যমে দর্শকদের চমকে দিতে চলেছেন তিনি। একেবারে নতুন লুক ও গ্ল্যামারাস উপস্থিতিতে তার এই অবতার নিঃসন্দেহে ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে।
মাত্র একটি ধারাবাহিক দিয়েই জনপ্রিয়তার শিখরে পৌঁছনো সৃজলার জন্য এই বড়পর্দায় সুযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী ২৭ মে মুক্তি পেতে চলা এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। প্রিয় অভিনেত্রীকে নতুন রূপে দেখার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা। সব মিলিয়ে, ছোটপর্দা থেকে ওয়েব আর এখন সিনেমা, সৃজলা গুহর এই যাত্রাপথ যেন এক নতুন অধ্যায়ের সূচনা।







