এপার বাংলা এবার বাংলা ও ওপার বাংলা উত্তাল হয়ে রয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার। বিভিন্ন মহলে সেই ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। এবার সেই নিয়ে মন্তব্য করলেন তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।
প্রতিনিয়ত ওপার বাংলা থেকে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এছাড়াও চলচ্চিত্র জগতে অনেক সময় ভারতীয় নায়িকারা ওই দেশের সিনেমায় কাজ করে। তবে বেশিরভাগ সময় সেখানকার নায়ক নায়িকাদের বাংলা চলচ্চিত্রে কাজ করতে দেখা যায়। সেই ক্ষেত্রেই অনেকটাই ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টাই তুলে ধরল তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি টলিউড ইন্ডাস্ট্রির পাশাপাশি পদ্ম পাড়েও বেশ জনপ্রিয়। তার দাবি বাংলাদেশের আর ভারতের সম্পর্ক খারাপ হলে বেশিরভাগ ক্ষতি হবে ওই দেশের।
এ প্রসঙ্গে তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানিয়েছেন, ” আমি ওপার বাংলার সমস্ত ফ্যানদের বলবো হিংসা ছেড়ে দিতে। আমাকে যদি একটুও ভালবেসে থাকে তাহলে আমি বলব বাংলাদেশে যেন শান্তি বজায় থাকি সেই বিষয়টা দেখতে। খুব কম অভিনেত্রী বাংলাদেশের চলচ্চিত্র কাজ করতে যায়। বেশিরভাগ তারকারা বাংলাদেশ থেকে এসে বাংলা চলচ্চিত্রে কাজ করে। তাই এই অশান্তির ফলে সমস্যার মুখে পরবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। এছাড়াও অনেক খাদ্যদ্রব্য এই দেশ থেকে এই দেশে যায়। তোর সব ক্ষেত্রেই বাংলাদেশেরই ক্ষতি হবে। তাই তাদের উচিত যত দ্রুত সম্ভব সমস্যা মিটিয়ে নিয়ে সম্পর্ক ঠিক করে নেওয়া”।







