রাজনীতি

রাজভবনে সাংবাদিক বৈঠক রাজ্যপালের ; তীব্র আক্রমন নির্বাচন কমিশানকে !

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে ৪৮ ঘণ্টারও কম সময় বাকি। সেই সময় আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সন্ত্রাস কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের পর আজ তিনি রাজভবনে সাংবাদিক বৈঠক করেন।

সেখান থেকেই সরাসরি নির্বাচন কমিশনার রাজীব কুমারকে ভর্ৎসনা করেন। তিনি বলেন, “রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ। আমি আপনাকে নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশনের উচিত নিজেদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করা। বাংলার মাথা হেঁট হয়ে যাচ্ছে”।

রাজ্যপালের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “রাজ্যপাল বিজেপি-র দালাল, বিজেপি-র এজেন্ট। রাজ্যপালের কিছু মনে হলে তিনি কমিশনকে চিঠি দিতে পারেন, রিপোর্ট পাঠাতে পারেন দিল্লিতে। তা না করে, ভোটের প্রচারের শেষ দিনে, সব দল যখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত, উনি বিজেপি-র হয়ে প্রচার করলেন। উনি যে রাজনীতি করছেন, তা আরও একবার প্রমাণিত হল। উনি যা বললেন, তাতে আশারাম বাপুর মতো ওঁকে আনন্দরাম বাপু বলতে ইচ্ছে করছে। রাজনীতিই করছেন যখন, ভোটে দাঁড়ালেন না কেন? ১১ জুলাইয়ের পর উনি মুখ দেখাতে পারবেন না। বাক্স-প্যাঁটরা নিয়ে তৈরি থাকুন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.