ক্রাইম

নিউটাউনে ফেক কল সেন্টারের হদিস, আটক এক তরুণী সহ মোট ২৬ জন

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে খবর আসছিলো যে নিউটাউন বিডি ব্লকের একটি গেস্ট হাউসে বেশ কিছু যুবক যুবতি ভাড়া নিয়ে থাকছে। এবং তাদের দেখে সন্দেহ জনক মনে হচ্ছে। এই খবর পেয়ে পুলিশ খোঁজ খবর শুরু করে। গতকাল রাতে ওই গেস্ট হাউসে হানা দেয় নিউটাউন থানার পুলিশ। সেখান থেকে আটক করা হয় এক তরুণী সহ মোট ২৬ জনকে। জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা সেক্টর ফাইভের একটি কল সেন্টারে কাজ করে। জিজ্ঞাসাবাদে জানতে পারে বিদেশী নাগরিকদের সফটওয়্যার সাপোর্ট, লোন পাইয়ে দেওয়া থেকে শুরু করে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হতো ওই অফিস থেকে। এবং ওই অফিসে যারা কাজ করতো তাদের থাকার জন্য একটা গোটা গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছিল। তবে এই চক্রের মূল পান্ডার খোঁজে চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.