এবার কমিশন লোকসভা নির্বাচনের প্রক্কালেই নিয়োগ করলো স্পেশাল অবজার্ভার। এই আধিকারিকদের উপরে দায়িত্ব থাকবে নিরাপত্তা বাহিনীর উপর নজর রাখা, আধিকারিকদের বদলি, ভোটিং মেশিন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার। উত্তর প্রদেশের ১৯৮৬ ব্যাচের রিটায়ার্ড আইএএস অফিসার অলোক সিনহাকে নিযুক্ত করা হলোবাংলায় জেনারেল স্পেশাল অবজার্ভার হিসাবে।
পশ্চিমবঙ্গে স্পেশাল পুলিশ অবজার্ভার হিসাবে আইপিএস অনিলকুমার শর্মা নিযুক্ত হচ্ছেন।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, দেশের যে ৬ রাজ্যে এই অবজার্ভারদের নিযুক্ত করা
হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ছাড়াও আছে অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তর প্রদেশ। ডিইও, এসপি, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সঙ্গে কমিশন বা জোনাল ডেপুটি ইলেকশন কমিশনারের বৈঠকে উপস্থিত থাকবেন এই স্পেশাল অবজার্ভাররা।
কোন কোন দায়িত্ব পালন করবেন বিশেষ অবজার্ভাররা?
১. সীমান্তবর্তী এলাকার ওপর বিশেষ নজরদারি চালাবেন।
২. প্রতিটি লোকসভা কেন্দ্র বা জেলায় নিযুক্ত অবজারভারদের থেকে যেকোনও সময় যেকোনও ঘটনায় রিপোর্ট তলব করতে পারবেন।
৩. নির্বাচনে মনিটরিংয়ের কাজে যুক্ত যেকোনও এজেন্সি বা রিজিওনাল নির্বাচন কমিশনের কাছে তথ্য তলব করতে পারবেন।
৪. প্রয়োজনে যেকোনও সংবেদনশীল জায়গায় পৌঁছে গিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।







