গোলাপ গাছ সুস্থ রাখতে, গাছে জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, তা জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন।
যেকোনো বাগানে সর্বেসর্বা হয়ে থাকে গোলাপ গাছ। একটু অসাবধানতা করলেই ছত্রাক ধরে গাছের পাতায়। শুধু তাই নয়, জল বেশি হলে গোলাপ গাছ মারাও যেতে পারে। তাই এবার থেকে গোলাপ গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা মেনে চলা দরকার।
গোলাপ গাছ সুস্থভাবে বড় করতে চাইলে মাটির PH ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। খাবার আর জল কম বা বেশি হলে, নষ্ট হয় মাটির পিএইচ লেভেল। ৬.৫-৭ PH ন্যাচরাল হিসেবে ধরা হয় গাছের জন্য। আর গোলাপ গাছও এটাই পছন্দ করে। মাটি যদি খুব ভেজাভেজা হয় সেক্ষেত্রে গাছের শিকড় ক্ষতিগ্রস্থ হবে। ছত্রাক বাসা বাঁধবে।
শীতে রোদের তেজ কম থাকে, ফলে টবের মাটি শোকাতেও সময় লাগে। এক্ষেত্রে তাই মাটির উপরিভাগ পুরোপুরি শোকানো অবধি সময় নেওয়া প্রয়োজন। ছোট গাছের ক্ষেত্রে,টবে জল দেওয়ার আগে আঙুলের এক থেকে দুই কর মাটিতে প্রবেশ করান । যদি ভেজাভাব না থাকে, তবেই জল দিন। অনেক সময় উপরের মাটি শোকালেও, ভিতরে একটা ভেজাভাব থেকেই যায়। তাই মাটিতে আঙুল প্রবেশ করিয়ে পরীক্ষা করা সবচেয়ে ভালো।







