জেলা

এক স্কুটিতে তিন জন ; ডেঙ্গুয়া ঝারে দুর্ঘটনা, শিলিগুড়ি গামি গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ আহত পাঁচ !

জলপাইগুড়ি, সায়ন সেন:- রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত ডেঙ্গুয়া ঝারের গমস্থ পাড়ায়
শিলিগুড়ি গামি গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। এই সংঘর্ষে
আহত পাঁচ। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দূর্ঘটনার খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, একটি পিয়াজিও চার চাকার গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে মোট পাঁচ জন গুরুতর আহত হয়। এর মধ্যে এক স্কুটি তেই ছিলো তিন জন আরোহী।

আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় 12-15 জন বন্ধু মিলে ঘুরতে বেরোয়। বন্ধু রাজু রায় বলেন স্কুটি কোরে বিজয় সরকার,পবিত্র সরকার ও শ্যামল মন্ডল এরা তিনজনই আগে আগে এসেছিল। আমরা বাকি বন্ধুরা পিছনে ছিলাম । হঠাৎ রাস্তার সামনে দেখি প্রচুর ভিড় সেখানে দেখি আমাদের বন্ধুরা পড়ে রয়েছে। তারপর আমরা সবাই মিলে স্থানীয়দের সহযোগিতায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসি।

অন্যদিকে পিয়াজিও গাড়িটির মধ্যে দুজন ছিলো, তাহাদের বাড়ি জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনির এলাকায় জানা যায়। এদের মধ্যে একজনকে শিলিগুড়ি মেডিকেল হসপিটালে স্থানান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.