দেশরাজনীতি

“‘সাব-আলফা পুরুষ মোদি!’—কঙ্গনার মন্তব্য ঘিরে বিতর্ক, নাড্ডার হস্তক্ষেপে পোষ্ট ডিলিট

সম্প্রতি বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি মনোভাব নিয়ে মন্তব্য করতেই তীব্র প্রতিক্রিয়ায় মুখর হন কঙ্গনা। ট্রাম্পের বিরুদ্ধে সোজাসুজি আক্রমণ শানিয়ে বলেন, “ট্রাম্প একজন আলফা পুরুষ হলেও, আমাদের প্রধানমন্ত্রী হলেন সাব-আলফা পুরুষদের জনক।”

ট্রাম্প তার পোস্টে দাবি করেছিলেন, তিনি Apple-এর সিইও টিম কুককে ভারতে উৎপাদনে না করতে বলেছেন। কারণ হিসেবে উল্লেখ করেন, আমদানি শুল্ক সংক্রান্ত সমস্যা। এই বক্তব্য ভারতের প্রতি অবজ্ঞা বলেই মনে করেন কঙ্গনা। তার জবাবে কঙ্গনা প্রশ্ন তোলেন, “ট্রাম্পের ভারতের প্রতি এই শীতল মনোভাবের কারণ কী? এটা কি ব্যক্তিগত বিদ্বেষ না কূটনৈতিক নিরাপত্তাহীনতা?”

এই পোস্ট ভাইরাল হতেই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কঙ্গনা নিজেই জানিয়েছেন, নাড্ডা তাকে ফোন করে ওই পোস্টটি মুছে ফেলতে অনুরোধ করেন। এরপরই কঙ্গনা ইনস্টাগ্রামে নতুন এক পোস্টে দুঃখ প্রকাশ করে জানান, “আমি ব্যক্তিগত মতামত দিয়েছিলাম, এবং তাৎক্ষণিকভাবে তা ডিলিট করে দিয়েছি।”

এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা—একজন দলের সাংসদ কীভাবে এমন স্পষ্টভাষায় আন্তর্জাতিক নেতৃত্বকে কটাক্ষ করতে পারেন? আবার অনেকেই বলছেন, কঙ্গনার এমন স্পষ্টভাষাই তাকে ভিন্ন করে তোলে। তবে আপাতত বিজেপি নেতাদের ঘরে অস্বস্তি বাড়িয়েছেন কঙ্গনা, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.