জেলা

বাঁকুড়ার সিঁহিকা সাঁওতাল স্কুলে শিক্ষক অনুপস্থিততে বেহাল শিক্ষা ব্যবস্থা !

নিজস্ব সংবাদদাতা : গত কয়েক বছর ধরে কমে আসছে শিক্ষার্থীর সংখ্যা। শুরুতেই ছাত্রের সংখ্যা যা ছিল তা কমে গিয়ে এখন দাঁড়িয়েছে মাত্র ২৫। এমনকি স্কুলে থাকা শিক্ষকও একজন। অভিভাবকদের দাবি সেই শিক্ষক নিজের ইচ্ছামত স্কুলে আসে এবং যায়। তাছাড়াও স্কুলের থেকে চুরি হয়ে যাচ্ছে টেবিল, বেঞ্চ এমন কি পানীয় জলের পাম্পও।

বাঁকুড়ার ছাতনা ব্লকের সিঁহিকা গ্রামে কমবেশি ১২০০ মানুষের বসবাস করে। গ্রামে রমরমিয়ে প্রাথমিক বিদ্যালয় চললেও ২০১৪ সালের আগে পর্যন্ত গ্রামের পড়ুয়ারা পঞ্চম শ্রেণিতে উঠলেই তাদের ছুটতে হত চার থেকে পাঁচ কিলোমিটার দূরের ঝাঁটিপাহাড়িতে।গ্রামের পড়ুয়াদের কথা ভেবে ২০১৪ সালে গ্রামেই সিঁহিকা সাঁওতাল জুনিয়ার হাইস্কুল প্রতিষ্ঠা করা হয়। প্রথমে দু’জন অতিথি শিক্ষক নিয়োগ করে। তাঁরা অবসর নিলে আরও একজন অতিথি শিক্ষক নিযুক্ত হন। তিনিও অবসর নিলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে ডেপুটেশনে জুনিয়ার হাইস্কুলে পাঠানো হয়। একমাত্র সেই শিক্ষক এখন ইচ্ছেমতো স্কুলে যাতায়াত করেন

গোটা ঘটনার জন্য রাজ্য সরকারের সদিচ্ছাকেই দায়ী করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “এই ধরনের ঘটনা তো রাজ্যে ঘটছেই। স্কুলগুলির বেহাল অবস্থা। আদিবাসী অধ্যুষিত এলাকা। আদিবাসীদের শিক্ষাব্যবস্থা নিয়ে এতটুকুও ভাবিত নয় রাজ্য সরকার। জঙ্গলমহলে ড্রপ আউটের সংখ্যা দিন দিন বাড়ছে।” এস আই সুদীপ জানা বলেন, “শিক্ষককে আমরা সতর্ক করেছি। তিনি আগে থেকে মা জানিয়ে যাতে স্কুল কামাই না করেন। তাহলে স্কুল বন্ধ থাকবে। বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। শিক্ষকের ঘাটতি মেটানোর ব্যাপার কথা হচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.