যা বিদেশীদের কাছে হাই হ্যালো তা ভারতীয়দের কাছে ‘নমস্তে’। সাধারণত ভারতীয়রা সাক্ষাৎকারের উদ্দেশ্যে এই নমস্তে করে থাকেন। আর এবার বিশ্বের দরবারে পৌঁছে গেল ভারতীয়দের ‘নমস্তে’। তা বিশ্বের দরবারে তুলে ধরলেন জর্জিয়া মেলোনি। এবার জি-৭ সম্মেলন উপলক্ষে আগত অতিথিদের একেবারে ভারতীয় কায়দায় অভ্যর্থনা ইতালির প্রধানমন্ত্রীর তরফে। আর সেই ভিডিওই এবার ভাইরাল সামাজিক মাধ্যমে। উল্লেখ, এবার এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
বৃহস্পতিবার থেকে জি-৭ সম্মেলন শুরু হয়েছে ইটালির বর্গ এগজানিয়া শহরে। ৫০ তম এই সম্মেলনে উপস্থিত হয়েছেন ৭ টি দেশের রাষ্ট্রপ্রধান। উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভনও। প্রত্যেক অতিথিকে মেলোনি নিজে আপ্যায়ন করলেন। নেট পাড়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সকলকে হাত জোড় করে নমস্কার করছেন তিনি। আর ইতালের প্রধানমন্ত্রীর এইরূপ আচরন দেখে নেট দুনিয়ার মতে, নমস্তে আর শুধুমাত্র ভারতের নয়, এটি আন্তর্জাতিক হয়ে গিয়েছে।
সম্মেলনের প্রথম দিন হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সকলের সঙ্গে কথা বলেন আয়োজক ইটালির প্রধানমন্ত্রী মেলোনি । উল্লেখ্য, সশরীরে হাজির না থাকলেও একটি সেশনে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অন্যদিকে বৃহস্পতিবার মোদি পৌঁছে গিয়েছেন ইটালিতে। তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম এটাই মোদির বিদেশ সফর। এই সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক করবেন মেলোনির সঙ্গে। অতি দক্ষিণপন্থী নেত্রী এবং বিনীত মুসলিনির ভক্ত মেলোনি হলেন ইটালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ইটালির মসনদে বছর দুয়েক হলো তিনি রয়েছেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার। আর এবারের নির্বাচনে মোদির প্রত্যাবর্তন নিশ্চিত হতেই মিলনী অভিনন্দন জানিয়েছিলেন তাকে।






