নিজস্ব সংবাদদাতা : এ মরসুমের প্রথম ইলিশ পাওয়া গেল দীঘা মোহানায়। আজ প্রায় ২৫ টনের মতো ইলিশ উঠেছে দীঘা মোহনায়। ১৫ই জুন ব্র্যান্ড পিরিয়ড কাটিয়ে মৎস্যজীবীরা মৎস্য শিকারে নেমেছিলেন। কাকদ্বীপ ডায়মন্ড হারবারে প্রথম দিকে অল্প সল্প ইলিশ পাওয়া গেলেও আজ দীঘা মোহনায় পাওয়া গেল ২৫ টনের মতন ইলিশ।
এক একটি ইলিশের ওজন 1কিলো থেকে 1200 । আবার ৪০০ থেকে ৫০০ গ্রামের ও ইলিশ রয়েছে। এক কিলো থেকে বারোশো ইলিশের কিলো প্রতি দাম ৮০০ থেকে ৯০০ টাকা। আবার ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে দীঘা মোহনায়।
এই প্রথম প্রচুর পরিমান ইলিশ পাওয়া গেল দীঘা মোহনায়। এরপরেও আরও অনেক ট্রলারে ইলিশ মাছ আসছে বলে জানিয়েছেন দীঘা ফিশারম্যান ফ্রী স্ট্যাটাস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস।
পূবালী হাওয়া ও ঝিরঝির বৃষ্টির কারণে ইলিশ পড়ার অনুকূল পরিবেশ রয়েছে বলে তিনি জানান। দীঘা মোহনায় ইলিশ পড়ায় খুশি মৎস্যজীবীরা। সাধারণত আষাড় শ্রাবণ মাসেই ইলিশ প্রচুর পরিমাণে পাওয়া যায়। দীর্ঘ ব্যান্ড পিরিয়ডের পরে আরো বেশি পরিমাণ ইলিশ আসবে এবং ইলিশের মাছের সাইজ অনেকটাই বড় হবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের কথায় এবারে কিছুটা হলেও মৎস্যজীবীদের মুখে হাসি ফুটবে কারণ একমাস যাবত সেভাবে ইলিশের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এবারে বৃষ্টি নামতেই আবহাওয়া অনুকূল থাকায় ইলিশ পড়ার সম্ভাবনা থাকছে বলে জানিয়েছেন মৎস্যজীবী থেকে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আজ ২৫ টনের মত ইলিশ পাওয়া গেলেও আর কয়েক দিনের মধ্যে আরও বেশি পরিমাণ ইলিশ আসতে চলেছে দীঘা মোহনায়। ইতিমধ্যেই বেশ কয়েকশো ট্রলার দীঘা মোহনায় ঢুকেছে আর অধিকাংশই ফিশিং করে ফিরছে বলে ট্রলার মালিকদের সূত্রে খবর।







