সিকিমের বৃষ্টির কারনে আটকে আছেন বহু পর্যটক।তাদের উদ্বার কার্য চলছে কয়েকদিন ধরেই।অবশেষে আজ তাদের উদ্বার করতে নামল সেনাবাহিনীর জওয়ানেরা।
জানা গিয়েছে, রবিবার সকালে উত্তর সিকিমের ছুংথাংয়ে আটকে পড়া বহু পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনা।এদিন প্রায় ৩০০ পর্যটককে অস্থায়ী সেতু পার করিয়ে গ্যাংটকে পাঠানো হয়েছে।আটকে পড়া পর্যটকদের দেওয়া হয়েছে খাবার, চিকিৎসা পরিষেবা সহ যাবতীয় ব্যবস্থা।
এদিন পর্যটকদের উদ্ধারের সময় এক পর্যটক অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে যান।এরপরই শীঘ্রই তাকে স্ট্রেচারে করে নিকটবর্তী আর্মি ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে সেই পর্যটকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে আটকে থাকা পর্যটকদের খাবারের সমস্যা মেটাতে এগিয়ে আসল সিকিমের স্থানীয় প্রশাসন।আজ প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হল বিষ্কূট,পাউরুটি ডিম সেদ্ব কলা এবং কেকের বাষ্ক। পর্যটকেরা কিভাবে কোথায় আটকে পড়ে আছেন সেটা দেখতে সেনাবাহিনীর ছটি হেলিকপ্টার ঘোরাফেরা করছে ওই এলাকাজুড়ে। যেসব পর্যটকেরা আটকে আছেন একেবারেই নামতে পারেন নি তাদের উদ্বার করছেন সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত জওয়ানেরা।







