একটা ডকুমেন্ট প্রায় ৬০ লক্ষ পাতার , সাথে রয়েছে প্রায় ২-৩ লক্ষ ছবি ও ভিডিও ! বর্তমানে জোর চর্চা চলছে এই এপস্টাইন ফাইল নিয়ে । চলতি বছরেরই ৩০ জানুয়ারি , এপস্টেইন ফাইলের প্রায় ৩০ লক্ষ পাতা, ১ লক্ষ ৮০ হাজার ছবি ও ২ হাজার ভিডিয়ো প্রকাশ্যে আসে । আর তাতেই হুলুস্থুল পড়ে গিয়েছে বিশ্বে । প্রচুর তাবড় তাবড় বড়বড় মানুষদের নাম সামনে এসেছে । কারা রয়েছেন এই তালিকায় ?
• ইলন মাস্ক –

এপস্টেইন ফেলে নাম রয়েছে , আমেরিকান ধনকুবের ইলন মাস্কের নামও । তবে যে ফাইল প্রকাশিত হয়েছে , তাতে আমেরিকান ধনকুবেরের কোনো অপরাধমূলক কাজের ততিহ্য পাওয়া যায়নি। শুধু দেখা গিয়েছে তিনি , তিনি এপস্টেইনের সঙ্গে ২০১২-১৩ সালে ইমেল আদান প্রদান করেছেন।
• ডোনাল্ড ট্রাম্প –

এপস্টেইন ফেলে নাম এসেছে , বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। জানা গিয়েছে , তিনি জেফ্রি এপস্টেইনের সঙ্গে ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে প্রায় ৮ বার প্রাইভেট জেটে করে যাত্রা করেছিলেন। উল্লেখ্য , তাঁর বিষয়ে ও শোনা যাচ্ছে যে , তাঁর রিসোর্টে এক কিশোরীকে নিয়ে গিয়েছিলেন এপস্টেইন ।
• বিল গেটস –

এপস্টেইন ফাইলে নাম এসেছে , মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসেরও। এই এপস্টেইন ফাইল অনুযায়ী , রাশিয়ান তরুণীদের সঙ্গে সম্পর্কের পর , যৌণ রোগেও আক্রান্ত হয়েছিলেন বিল গেটস।
• স্টিফেন হকিংস –

এপস্টেইন ফাইলের প্রকাশ্যে আসা নামগুলির মধ্যে , সব চেয়ে অবাক করা নাম হলো বিজ্ঞানী স্টিফেন হকিংস এর নাম। জানা গিয়েছে , তাঁর বৈজ্ঞানিক সফরের একটি ইমেলের জন্য তাঁর নাম এসেছে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বেশ কিছু এপস্টেইন ফাইলের ছবিতে ( ছবির সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫ ) তরুণীদের সঙ্গে দেখা যাচ্ছে স্টিফেন হকিংসকেও।
• অ্যান্ড্রু মাউন্টব্যাটেন –

ব্রিটেনের বর্তমান রাজা চার্লসের ভাই মাউন্টব্যাটেনের নামও এই এপস্টেইন ফাইলে এসেছে। তার বিরুদ্ধে যৌণ কেলেঙ্কারিতে যুক্ত থাকারও অভিযোগ সামনে এসেছে।
• বিল ক্লিন্টন –

প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নামও পাওয়া গিয়েছে এপস্টেইন ফাইলে। তাঁর বিরুদ্ধেও সামনে এসেছে যৌন নির্যাতনের অভিযোগ।
এছাড়াও ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বরাক , প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন , ব্রিটেনের রানি ক্যামিলা , প্রিন্স অ্যান্ড্রুর প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসনের নামও পাওয়া গিয়েছে এপস্টেইন ফাইলে।







