শরীরের অতিরিক্ত মেদ নারী – পুরুষ সকলের সৌন্দর্য্যকেই খানিকটা কমিয়ে দেয়। যদিও তা নিয়মিত শরীরচর্চা আর সঠিক ডায়েট প্ল্যানের মাধ্যমে কমানো সম্ভব। এইসবের পাশাপাশি বেশ কিছু স্যুপ আছে যেটা শরীরের জন্যও স্বাস্থ্যকর আবার দ্রুত ওজন ঝরাতেও সাহায্য করে। তবে কি সেই স্যুপ? আর সেটা কি দিয়েই বা তৈরি? জানতে ইচ্ছে করছে নিশ্চই। সেটা হলো পেঁয়াজের স্যুপ বা অনিয়ন স্যুপ।
পেঁয়াজ যে দ্রুত ওজন কমাতে পারে তা হয়তো অনেকেরই জানা নেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক ওজন নিয়ন্ত্রণে আনতে কিভাবে বানাবেন এই স্যুপ।
উপকরণ
১. পেঁয়াজ ২ টি,
২. টমেটো কুচি ১টি,
৩. বাঁধাকপি কুচি ১ কাপ,
৪. ভেজিটেবিল বা চিকেন স্টক ২ কাপ,
৫. রসুনকুচি ,
৬. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ,
৭. অলিভ অয়েল ২ চা চামচ ও স্বাদমতো নুন।
পদ্ধতি
কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে অলিভ ওয়েল দিন। তারপর রসুন দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজ সহ সমস্ত সবজি ভেজে নিন। এরপর চিকেন স্টক দিয়ে কড়াইটা ঢেকে দিন। হালকা আঁচে পনেরো মিনিট ফুটিয়ে নিন। নামানোর আগে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজের স্যুপ।







