আবহাওয়া

আপাতত বিরতি বৃষ্টির, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া জেনেনিন

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির বিরতি। বৃহস্পতিবার থেকে বরিবার পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে বাড়বে তাপমাত্রা ও জলীয় বাষ্পের দাপট। ঘর্মাক্ত, অস্বস্তিকর পরিস্থিতি থাকবে আগামী ৭২ ঘণ্টা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
নিম্নচাপ ঝাড়খন্ডের দিকে সরতেই বৃষ্টির প্রভাব কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিলেছে। তবে কোনও কোনও জেলায় আকাশ আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
নিম্নচাপ শক্তি হারাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।

কেমন থাকবে কলকাতা?
কলকাতায় বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। এই সপ্তাহে আর একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে।

কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং আপেক্ষিক আর্দ্রতা ৯৫ থেকে ৯৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৩.৬ মিলিমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.