জেলার খড়গ্রাম থানার অন্তর্গত ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত একাধিক এলাকা—টিটিডাঙ্গা, ঝিল্লি ও কেলাই গ্রাম—পরিদর্শনে এলেন মুর্শিদাবাদ জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার কুমার সানী রাজ। বন্যা পরিস্থিতির পর্যালোচনা করতে এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কান্দি সাব-ডিভিশনের এসডিপিও সাশ্রেক আম্বারডার, খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত, খড়গ্রাম ব্লকের বিডিও মিলনী দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনের সময় পুলিশ সুপার কুমার সানী রাজ এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, বন্যা পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।







