উত্তরবঙ্গের শীতের পুরোপুরি আমেজ বইছে তাপমাত্রাও বেশ খানিকটা নিচের দিকে। ঠান্ডাকে এনজয় করতে এবং কাঞ্চনজঙ্ঘার অপরপ রূপ দেখতে দলে দলে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। শিলিগুড়িতেও হালকা হালকা ঠান্ডা পড়েছে। তাপমাত্রা এসে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং-এর আবহাওয়া রয়েছে একদম পারফেক্ট। বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে পর্যটকরা যেন বিভোর হয়ে যাচ্ছে। ভিউ পয়েন্টেগুলিতে পর্যাটকদের ভিড় চোখে পড়ার মতো। এখানকার তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ভেতর।
কালিম্পং আকাশ একদম পরিষ্কার চারিদিকে মনোরম রোদ। এইরকম আবহাওয়ায় পেয়ে খুব খুশি পর্যটকেরা। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ১৩-১৪ ডিগ্রির ভেতরে। জলপাইগুড়ির আকাশও রোদে একদম চকচকে সঙ্গে রয়েছে হালকা হালকা শীত। এখানে তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
ডুয়ার্সের আবহাওয়া একদম পরিষ্কার আকাশ রোদে মোড়া আর তার সঙ্গে শীত। সবথেকে কম তাপমাত্রা এখানে আছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে এখন এসে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। রোদ ঝলমলে মনোরম এক পরিবেশ।
কোচবিহারেও থাকবে একদম পরিষ্কার যার চকচকে আকাশ এবং হালকা শীত অনুভূত হবে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরদিনাজপুরের ভোর মোরা থাকে কুয়াশার চাদরে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারিদিকে শীতের আমের ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে তাপমাত্রার পারদও নিচের দিকে নামছে।
ইসলামপুরে আবহাওয়া থাকবে পরিস্কার আকাশে থাকবে রোদের খেলা, থাকবে হালকা শীতের আমেজ। এখানের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রী সেলসিয়াস।
দক্ষিন দিনাজপুরের আকাশে আছে হালকা কুয়াশা। বালুরঘাটের তাপমাত্রা রয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।







