হাতে প্রাণ নিয়েই সেই রাস্তাটা পারাপার করতেন দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বহুবার অভিযোগ করেও কাজ হয়নি। শনিবার অবশেষে সেই এপ্রোচ রোড সহ নালার গার্ড ওয়ালের কাজ শুরু হল।
কাজ শুরুর পরে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দোপাধ্যায়ের জানিয়েছেন, বহুদিন ধরেই আমার কাছে এই এপ্রোচ রোড এবং নর্দমার গার্ড ওয়াল নির্মানের আবেদন আসছিল। আমার ওয়ার্ডের বেশ কয়েকটা রাস্তার কাজের আবেদন আমি আগেই পুরসভার কাছে রেখেছিলাম। সেগুলো কাজ শেষ হওয়ার পরই আমরা এই রাস্তার কাজে হাত দিয়েছি। এদিকে এই এপ্রোচ রোড এবং গার্ড ওয়ালের কাজ হওয়ায় খুশি এলাকার মানুষ। দুই নম্বর ওয়ার্ডের ওয়াকারগঞ্জের বাসিন্দা রিতা দেবনাথ জানান, আমাদের এলাকার সকলের সুবিধা হল।







