রাজনীতির সঙ্গে বলিউড অভিনেতাদের সম্পর্ক দীর্ঘ দিনের। এবার সেই তালিকায় নাম লেখালেন ওয়েব সিরিজ হীরামান্ডির অভিনেতা শেখর সুমন। তিনি তাঁর এই সম্প্রতি ওয়েব সিরিজের জন্যে শিরোনামে আছেন। তিনি আজ অর্থাৎ মঙ্গলবার যোগ দিলেন বিজেপিতে। ২০০৯ সালে তিনি শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পাটনা সাহিব থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
লোকসভা নির্বাচন চলাকালীন তিনি যোগ দিলেন গেরুয়া শিবিরে। তবে তিনি নির্বাচনে ভবিষ্যতে লড়বেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
কয়েক দিন ধরে তিনি উপভোগ করছেন তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিরিজ হীরামন্ডির সাফল্য। চলতি মাসে এই সিরিজটি প্রকাশিত হয়েছে নেটফ্লিক্সে। হিরামান্ডিতে প্রশংসিত হয়েছে শেখর সুমনের অভিনয়। এই সিরিজের বিশেষ ব্যাপার হলো এই সিরিজে শেখর সুমনের পাশাপাশি তাঁর ছেলে অধ্যায়ন সুমনকেও দেখা গেছে।







