জেলারাজনীতি

প্রবীণ নেতাকে প্রকাশ্যে মারধর , আটক তৃণমূল নেত্রী , পাল্টা বাম নেতার বিরুদ্ধে উঠছে অশালীনতার অভিযোগ !

খড়্গপুরে প্রকাশ্যে প্রবীণ বামনেতাকে মারধরের নিন্দনীয় ঘটনায় ইতিমধ্যেই উত্তাল রাজনৈতিক চর্চা । এবার পুলিশের তরফে এই ঘটনায় আটক করা হলো তৃণমূল নেত্রী বেবি কোলেকে । বেবি কোলে এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ , সোমবার রাস্তার উপর প্রকাশ্যে প্রবীণ বাম নেতা অনিল দাসকে বেধড়ক মারধর করে। ঘটনার দিন রাতেই বাম নেতা অভিযোগ দায়ের করেন খড়্গপুর টাউন থানায় ।

অভিযোগ দায়েরের পর রাতেই তৃণমূল নেত্রীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সেই সময় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফের মঙ্গলবার সকালে অভিযুক্ত তৃণমূল নেত্রীকে থানায় ডাক পাঠানো হয় । মঙ্গলবার সকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায় ।পরে তাকে আটক করা হয় বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেত্রীর বিরুদ্ধে শারীরিক হেনস্থা, আঘাত করা-সহ আরো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত , অনিল দাসের বিরুদ্ধে আবার পাল্টা অভিযোগ জানিয়েছেন বেবি কোলেও । তার অভিযোগ, প্রবীন বাম নেতা আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক দুর্নীতি করেছে। তৃণমূল নেত্রী পুলিশকে জানিয়েছেন, অনিল দাস নাকি বেশ কিছু জনকে চাকরি দেওয়ার নাম করে , তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন । এমনকি তিনি নাকি ওই মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারও করেন।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে , উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। সমস্ত কিছু তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.