কেজরিওয়ালের আইনি জটিলতা যেন কাটছেই না। তার মধ্যে ফের অস্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিনের স্থগিতাদের দিল আদালত। ফলে আপাতত জেলবন্দি থাকতে হচ্ছে আমআদমিপার্টির সুপ্রিমোকে।
গত ২১শে মার্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল। তারপর থেকেই আপ কর্মী সমর্থকদের মধ্যে থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে উঠে এসেছে একের পর এক অভিযোগ। এমনকি অনেক সময় শোনা গিয়েছে কেজরিওয়াল জেল বন্দি অবস্থায় শারীরিক অসুস্থতা দেখা যাওয়ার পরেও ঠিক ভাবে তার চিকিৎসা করেনি তদন্তকারী আধিকারিকরা। এই বিষয় নিয়ে দীর্ঘদিন দিল্লি জুড়ে চলেছে প্রবল বিক্ষোভ।
তবে লোকসভা নির্বাচনের আগে ভোট প্রচারের জন্য জেল মুক্ত হয়েছিল কেজরিওয়াল। তবে নির্বাচন মিটতে না মিটতেই ফের জেলবন্দী হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্টে জমিনের আরজি জানিয়েছিল কেজরিওয়ালে উকিল। তবে সেই আরজিতে স্থগিতাদেশ দিল আদালত। তাই জন্য বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী স্থান জেলেই।







