রাজনীতি

বিদ্যুত বিল নিয়ে এবার রাস্তায় কংগ্রেস !

নিজস্ব সংবাদদাতা : সি এস সির বিদ্যুত বিল নিয়ে এবার বিক্ষোভে নামলো জাতীয় কংগ্রেস। অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যে বিদ্যুত বিল অনেকটাই বেশি। তারপরেও প্রতি বছরই বাড়ছে বিদ্যুতের দাম। গরম কালে যখন তাপমাত্রা অনেকটাই বেশি থাকছে সেই সময় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ফলে অসুবিধায় পড়ছে সাধারন মানুষজন।
বিদ্যুত বিল এবং পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে এবার রাস্তায় নামলো জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোক্তারের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ হয় তারাতলা সিএসসি অফিসের সামনে।

এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মোহম্মদ মোক্তার এবং কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি। কয়েক হাজার কংগ্রেস সমর্থকদের নিয়ে তারাতলা সিএসসি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এবং তারাতলা সিএসসি অফিসে কংগ্রেসের তরফ থেকে ডেপুনেশন দেওয়া হয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.