জেলা

বেড নেই, মেঝেতেই রোগীরা! মাঝরাতে হাসপাতালে বিধায়ক, দিলেন বড় প্রস্তাব

বেডের অভাবে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের—এমন ছবিই সামনে এল বাঁকুড়ার ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার গভীর রাতে আচমকাই হাসপাতালে পৌঁছন স্থানীয় বিধায়ক নির্মল কুমার ধাড়া।

হাসপাতালে ঘুরে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন বিধায়ক। পরিকাঠামো এবং রাতের পরিষেবার বিষয়েও খোঁজ নেন তিনি। তাঁর দাবি, চিকিৎসা পরিষেবায় বড় কোনও ঘাটতি চোখে না পড়লেও বেডের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। ফলে সমস্যায় পড়ছেন রোগীরা।

ইন্দাসের পাশাপাশি কোতুলপুর এবং পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার একাংশের মানুষও এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। স্বাভাবিকভাবেই রোগীর চাপও যথেষ্ট বেশি বলে জানিয়েছেন বিধায়ক।

নির্মল কুমার ধাড়া বলেন, হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিষয়টি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে।

হাসপাতালের পরিকাঠামো আরও বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রটিকে ভবিষ্যতে গ্রামীণ হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছেন বিধায়ক।

এখন দেখার, হাসপাতালের বেড সংখ্যা ও পরিকাঠামো বাড়ানোর বিষয়ে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.