জেলা

ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ট শান্তিপুরের একটি এলাকা

ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ট এলাকাবাসী। ভাঙচুর করে বেশ কয়েকটি বাড়ি। প্রাণের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না এলাকার বসবাসকারীরা। নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া গবার চর তালতলা এলাকার ঘটনা। স্থানীয়দের দাবি, গতকাল রাত থেকে একটি কালো খ্যাপা ষাঁড় বেশিরভাগ বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়, যার কারণে আহত হন এক ব্যক্তি। ষাঁড় টিকে এলাকা ছাড়া করতে গেলে আরো তান্ডব শুরু করে এলাকা জুড়ে। রবিবার সকাল থেকেও একইভাবে ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডব চলে গোটা এলাকায়।

স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানালেও এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ প্রশাসন, যার কারণে আরো আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় মানুষ। তারা চাইছেন ক্ষ্যাপা ষাঁড়টি কে ধরে একটি নিরাপদ স্থানে সড়িয়ে দেওয়ার, না হলে এই তান্ডব আবার যে কখন শুরু হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.