কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোর বেলায় কুয়াশার জেরে ঘটে যায় ঘটনা। চাঞ্চল্যকর হরিয়ানার হিসারের মাজরা পিয়াউ এলাকায়। দুর্ঘটনায় আহত অসংখ্য মানুষ।
আজ ভোরের দিকে প্রবল কুয়াশা দেখা যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাস। ঘটনা স্থলে যুদ্ধকালীন তৎপর তার উদ্ধার কাজ শুরু করেছে পুলিশের বাহিনী। ক্রমাগত বেড়েই চলেছে আহতের সংখ্যা। ইতিমধ্যেই আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


