চারিদিকে আজকাল স্ট্রোকের প্রবণতা প্রচন্ড বেড়ে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় বাথরুমে গিয়ে বেশি স্ট্রোক হয়।বাথরুমে গিয়ে স্নান করার সময় সবার আগে মাথা এবং চুল ভেজানো হয় সেটা একদম ঠিক নয়। এটি একদম ভুল কাজ। মাথায় জল দিলে রক্ত দ্রুত মাথায় চলে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য হতে পারে স্ট্রোক এবং আপনি মাটিতে পড়ে জ্ঞান হারাতে পারেন।
স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে হিসাবে যে যে ঝুঁকির কথা ভাবা হতো সেগুলি প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ বলে জানানকানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন।বিশ্বের একাধিক গবেষণা রিপোর্টে জানা গেছে দিন দিন প্রবণতা বাড়ছে স্নানের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা। চিকিত্সকদের বলেছেন স্নান করার সময় কিছু নিয়ম মেনে স্নান করা দরকার।ঠিক নিয়ম মেনে স্নান না করলে ঘনিয়ে আসতে পারে মহা বিপদ। স্নানের সময় প্রথমেই মাথায় জল দেওয়া ঠিক না কারণ আমাদের শরীরের রক্ত সঞ্চালনা একটি নির্দিষ্ট তাপমাত্রা থাকে। বাইরে যেকোনো তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে শরীরের একটু সময় লাগে। মাথায় তাই প্রথমেই জল ঢাললে রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায়।
রক্ত সঞ্চালনের গতি বেড়ে গেলে হতে পারে স্ট্রোক। রক্ত সঞ্চালনের গতি বেড়ে গেলে রক্তের চাপও বেড়ে যায় যার ফলে মাথার শিরা ছিঁড়ে যেতে পারে। ডাক্তারদের মতে স্নানের সঠিক নিয়ম হল-সবার প্রথম পায়ের পাতায় জল দিয়ে ভিজিয়ে নিন। এরপর আস্তে আস্তে কাধ পর্যন্ত ভিজিয়ে নিতে হবে। তারপর জল দিতে হবে মুখে। এবং অবশেষে মাথায় জল ঢালতে হবে ।উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেন আছে যেসব লোকেদের তাদের অবশ্য করে এই নিয়ম মানা উচিত। বয়স্ক মানুষ এবং বয়স্ক হতে চলা মানুষদের এই নিয়মগুলো মানা খুবই দরকার। এই ভাবেই আমরা ছোট ছোট নিয়ম মেনে সুস্থ থাকতে পারবো।







