জেলা

ট্যাব কান্ডে এবার পশ্চিম মেদিনীপুর জেলাও। প্রধান শিক্ষকদের ঘাড়ে দায় চাপালেন ডি আই।

ট্যাবের টাকার দুর্নীতির অভিযোগ প্রায় সর্বত্র উঠেছে, শুরু হয়েছে রাজনৈতিক তরজা, এর মাঝে চাঞ্চল্য পরিস্থিতি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলাতেও।
জানা গিয়েছে, মেদিনীপুর জেলার ২৯ টি স্কুলের প্রায় ১৭০ জন ছাত্রছাত্রীর প্রাপ্য টাকা ভুল একাউন্টে চলে গেছে, ফলে দোষ চাপানো হচ্ছে প্রধান শিক্ষকদের ওপর, পশ্চিম মেদিনীপুর জেলার ডি আই স্বপন সামন্ত জানাচ্ছেন, প্রধান শিক্ষকের গাফিলতির জন্য এমনটা হচ্ছে, তারা একাউন্টের তথ্য ভালোভাবে যাচাই করেনি।
জানা যাচ্ছে ঘাটাল মহকুমার খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ৪৬ জন ছাত্রছাত্রীর টাকা তাদের একাউন্টে জমা পড়েনি। যা অন্য একাউন্টে জমা পড়ে গিয়েছে। এই ঘটনার পরে চারজনের টাকা উদ্ধার করা হয়েছে বলে প্রধান শিক্ষক গৌতম কুমার জানা জানাচ্ছেন, তিনি আরো বলেন অ্যাকাউন্ট হ্যাকিং হওয়ার কারণে ২৫৯ জন ছাত্র ছাত্রীর মধ্যে ৪৬ জন ছাত্রছাত্রী টাকা অন্য একাউন্টে চলে যায় আমরা জানতে পেরে ব্যাংক ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে জানতে পারি ৪৬ জনের মধ্যে ২২ জনের টাকা তুলে নিয়েছে প্রতারকরা।
তিনি দাবি করেন, এই সমস্ত অ্যাকাউন্টগুলি মূলত উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়ির বাসিন্দাদের। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে জেলা সাইবার ক্রাইম থানা এবং ডিআই অফিসে লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যদিও, জেলা বিদ্যালয় পরিদর্শক (DI) সমস্ত দায় প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষকদের ঘাড়েই চাপিয়েছেন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.