সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
শিবির বদল করেই বিজেপির দিকে অভিযোগের আঙুল তুললেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। কেন্দ্রীয় প্রকল্পগুলিতে আর্থিকভাবে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে বলে দাবি করলেন তিনি। সেই কারণে বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানান বিধায়ক।
দলবদলু বিধায়ক বলেন, ‘কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে। একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করে রাজ্যকে পিছিয়ে দেওয়া হচ্ছে।’ এর প্রতিবাদেই তিনি বিজেপি ত্যাগ করলেন বলে জানান বিধায়ক।







