শিক্ষা

হাতে আর এক মাসও নেই, তার মধ্যেই বড় বদল! উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার নতুন দিন ঘোষণা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। পরীক্ষা শুরু হতে আর বেশি দেরি নেই। তার মধ্যেই তৃতীয় সেমিস্টারের একটি পরীক্ষার দিন বদলে দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পূর্বনির্ধারিত ২২ সেপ্টেম্বরের পরীক্ষা পিছিয়ে আগামী ১৩ অক্টোবর নেওয়া হবে।

সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। পুজোর আগে পরীক্ষার সূচিতে ফের কেন বদল, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠলেও সংসদ সূত্রে জানানো হয়েছে, করম পুজোর কারণে এই পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটি এবার অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার। পরীক্ষাটি হবে দ্বিতীয় অর্ধে, অর্থাৎ দুপুর ২টো থেকে বিকেল ৩টে পর্যন্ত।

এই পরিবর্তন মূলত উচ্চ মাধ্যমিকের বিভিন্ন ভোকেশনাল বিষয়ের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। এর মধ্যে রয়েছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, কৃষি, পাওয়ার, ব্যাংকিং-ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম-সহ সমস্ত ভোকেশনাল বিষয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বরও পরীক্ষার সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছিল। এবার ফের সংশোধিত রুটিন প্রকাশ করল সংসদ। সভাপতি মসিয়ুর রহমান সরদারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধার কথা মাথায় রেখেই নতুন সময়সূচি কার্যকর করা হচ্ছে।

তাই পরীক্ষার্থীদের পুরনো রুটিনের বদলে সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.