বিদেশ

ইতিহাস গড়লেন ফাতিমা জাহরা! মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী, কে এই ৫০ বছরের নেত্রী?

মরক্কোর রাজনীতিতে তৈরি হল নতুন ইতিহাস। প্রথমবার দেশের সরকারপ্রধানের দায়িত্ব পেলেন কোনও মহিলা। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, রাজা ষষ্ঠ মহম্মদ ফাতিমা জাহরা এল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। একই সঙ্গে তাঁকে নতুন সরকার গঠনের দায়িত্বও দেওয়া হয়েছে।

৫০ বছরের এই আইনজীবী দীর্ঘদিন ধরেই মরক্কোর রাজনীতিতে সক্রিয়। তিনি অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (PAM)-র অন্যতম শীর্ষ নেতা। ২৩ সেপ্টেম্বরের সংসদীয় নির্বাচনে PAM ৩৯৫ আসনের মধ্যে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বেশি আসন দখল করে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠনের জন্য মানসুরিকে অন্য দলগুলির সঙ্গে জোটের আলোচনা করতে হবে।

কে এই ফাতিমা জাহরা এল মানসুরি?

আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করা মানসুরি ২০০৯ সালে প্রথমবার মারাকেশের মেয়র নির্বাচিত হন। তিনি ওই পদে প্রথম মহিলা ছিলেন। ২০২১ সালে ফের মেয়রের দায়িত্বে ফিরে আসেন। এর পাশাপাশি জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর পরিকল্পনা ও আবাসন সংক্রান্ত মন্ত্রকের দায়িত্বও সামলেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, মজুরি বৃদ্ধি এবং জনপরিষেবার মতো অভ্যন্তরীণ ইস্যুর পাশাপাশি ২০৩০ সালের FIFA বিশ্বকাপের প্রস্তুতিও তাঁর সরকারের অন্যতম বড় দায়িত্ব। মরক্কো স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করবে।

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মানসুরি জানিয়েছেন, দেশের ইতিহাসে এই মুহূর্তটি গুরুত্বপূর্ণ। এবার তাঁর সামনে মূল চ্যালেঞ্জ হবে জোট সরকার গঠন করে নতুন প্রশাসনের কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.