দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশু-সহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকসার মেলা থেকে রাজারহাট ফেরার পথে একটি অটোর সঙ্গে একটি প্রাইভেট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।তবে স্থানীয় সূত্রটা জানা যায়প্রাইভেট গাড়িটির সামনের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং অটোটিকে সজোরে ধাক্কা মারেন। ঘটনায় অটোতে থাকা যাত্রীদের মধ্যে শিশু-সহ ১০ জন গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে অটোটি দুমড়ে-মুচড়ে যায়।খবর পেয়ে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে পাঠায়। সেখান থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ ও চন্দনেশ্বর থানার পুলিশ। ঘটনা সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে প্রশাসন।
Read Next
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
Related Articles
Check Also
Close
-
ফের ভয়াবহ আগুনের কবলে বাঁকুড়ার জঙ্গলেMarch 13, 2025







