রাজনীতি

বাগডোগরা বিমান বন্দরে যাত্রী পরিষেবা বাড়ানো-সহ একাধিক দাবিতে স্মারকলিপি জমা অঞ্চল কংগ্রেস কমিটির !

নিজস্ব সংবাদদাতা : বাগডোগরা বিমান বন্দরে যাত্রী পরিষেবা বাড়ানো সহ একাধিক দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি জমা দিল বাগডোগরা অঞ্চল কংগ্রেস কমিটি। এদিন বাগডোগরার বিমানবন্দরের ডিরেক্টর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা । পরে ৬ দফা দাবিতে বিমানবন্দরের ডিরেক্টরকে স্মারকলিপি প্রদান করেন।

এই বিষয়ে নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ সরকার জানান , বিমানবন্দরে সিকিউরিটি গেটের সংখ্যা বাড়ানো , বিমানবন্দর চত্বরে বিভিন্ন কাউন্টারে খাদ্য সামগ্রীর মূল্য কম করা , গাড়ি থেকে যাত্রী নামানোর জন্য ৫ মিনিটের সময় ধার্য রয়েছে তা ১৫ মিনিট করার দাবি জানানো হয়েছে ।

পাশাপাশি বিমানবন্দরে অস্থায়ী কর্মী নিয়োগে কতৃপক্ষ ঢিলেঢালা মনোভাব নিচ্ছে বলে অভিযোগ তাদের।তারা জানিয়েছেন অবিলম্বে যদি তাদের কথা না শোনা হয় তবে তারা আবার আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.