গত মাসের পর সোমবার সকালেই ফের সমস্যায় পরল মুম্বই মনোরেল পরিষেবা। সপ্তাহের প্রথম দিনেই অফিসগামী, ছাত্র-ছাত্রী সহ বহু মানুষ ভোগান্তির শিকার হয়। যান্ত্রিক ত্রুটির জেরে হঠাৎ মাঝপথেই দাঁড়িয়ে যায় একটি মনোরেল। ঝুলন্ত কামরার ভেতরে আটকে পরে যাত্রীরা। ক্ষনিকের মধ্যেই ছড়িয়ে পরে আতঙ্ক। প্রায় দু’ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয় পরিষেবা।
আগস্ট মাসে মনোরেলে এই ভোগান্তির ফলে আটকে পরে ৫০০ অধিক যাত্রী। যাদের মধ্যে অনেকেই অসুস্থ বোদ করে। এমনকি ২ জন গুরুতর অসুস্থ হয়ে। প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকাল প্রায় ৭টার সময় ওয়াডালা এলাকার মুকুন্দরাও আম্বেদকর রোড জংশনে এই ঘটনা ঘটে। মনোরেলটি গাডগে মহারাজ স্টেশন থেকে চেম্বুরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ কারিগরি সমস্যা দেখা যায়। তৎক্ষণাৎ মনোরেল ছুটি আসে দমকল বাহিনী।
তবে দমকল বাহিনী পৌঁছনোর আগে মনোরেলের নিজস্ব কারিগরি কর্মীরা তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে দেয়। এমনকি ট্রেনে আটকে থাকা ১৭ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরবর্তীতে ট্রেনটিকে কাপলিং করে ওয়াডালা নিয়ে যাওয়া হয়।







