জেলা

ভয়াবহ আগুনের কবলে শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ড

ভয়াবহ আগুনের কবলে শিলিগুড়ির। শিলিগুড়ির আঠেরো নং ওয়ার্ডের টিকিয়াপাড়াতে পর পর সতেরোটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায় গোটা টিকিয়াপাড়া এলাকায়।আগুন লেগে প্রায় গোটা এলাকাই ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর।এখনো পর্যন্ত আগুনে আহত কিংবা কারো শারীরিক ক্ষতির খবর পাওয়া যায় নি। ওই এলাকার কাউন্সিলার সঞ্জয় শর্মা প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পৌছে যান শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বও। প্রায় তেইশটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করছে বলে খবর।আগুনের শিখা প্রায় গগনচুম্বী হয়ে পড়ায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এখনো পর্যন্ত কারো আহত হবার খবর না পেলেও ঘটনাস্থলে পৌছে গেছে ছটি আম্বুলেনস।কি করে আগুন লাগল জানা না গেলেও খুব সম্ভবত অসাবধান বসত গ্যাস থেকেই এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকার স্থানীয় মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.