নিজস্ব সংবাদদাতা : এগরায় ভয়াবহ বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড় ধাক্কা খেল তদন্তকারী আধিকারিকরা। এগরায় বিস্ফোরণকাণ্ড নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের রাজনীতি। যদিও ভয়াবহ বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগ চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার হয়েছিলেন । কিন্তু অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মূল অভিযুক্ত । সিআইডি সূত্রের খবর, গত কাল রাত সাড়ে বারোটা নাগাদ তদন্তকারী আধিকারিকরা তাঁর জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ভানু বাগের কথা বলার মতো অবস্থায় ছিলেন না । তিনি শরীরের ৮০ শতাংশ পোড়ার ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন । সব মিলিয়ে তাঁর সঙ্গে কথা বলা যায়নি। এমনকি তাঁর মৃত্যুর আগে জবানবন্দি মেলেনি ।
এদিন কটকের হাসপাতালে সকালে মৃত্যু হয় ভানু বাগের । অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় তাঁর জবানবন্দি নেওয়া যায়নি এমনটা সিআইডি সূত্রে খবর । বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়েছিলেন ভানু । মূল অভিযুক্ত ভানু ওরফে কৃষ্ণপদ বাগ কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন । গুরুতর জখম হন ভানু বাগ, তাঁর শরীরের ৮০% পুড়ে গিয়েছিল। তবে অভিযোগ উঠছে, ভানু বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি করত । ১৬ মে ভানুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয় । বিস্ফোরণের পর বাইকে চেপে এলাকা থেকে পালান ভানু বাগ। ছেলে-ভাইপোর সঙ্গে বাইকে চেপে পালান তিনি। ঝলসে যাওয়া অবস্থাতেই বাইকে চেপে ওড়িশায় পালান । বাইকে করে প্রথমে বালেশ্বর যান ভানু বাগ , তারপর এফএমএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়। কলাপাতাতে রেখে তাঁকে চিকিৎসা করা হয় । কিন্তু তিনি কথা বলার মতন অবস্থায় না থাকায়, তাঁর মৃত্যুকালীন জবানবন্দি নেওয়া হয়নি তদন্তকারী আধিকারিকদের ।







