কলকাতা

আলিমুদ্দিনের মুখে মঞ্চ করে চণ্ডীপাঠ, ‘শুভবুদ্ধির উদয়’-এর প্রার্থনা সনাতনীদের

আলিমুদ্দিন স্ট্রিটে ঢোকার মুখেই তৈরি করা হয়েছে মঞ্চ। রয়েছে মাইক, বসেছেন কয়েকজন। নিজেদের সনাতনী হিন্দু বলে দাবি করে সেখানেই চণ্ডীপাঠ শুরু করেছেন তাঁরা। ‘রিপাবলিক পার্টি অব ইন্ডিয়া’র উদ্যোগেই এই চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে।

আলিমুদ্দিন স্ট্রিটেই রয়েছে রাজ্য সিপিএমের সদর দফতর। রাস্তার এক পাশে দলের অফিস, আর ঠিক তার বিপরীত দিকেই তৈরি হয়েছে মঞ্চ। মাইকে চলছে চণ্ডীপাঠ। আয়োজকদের দাবি, সিপিএম নেতৃত্বের ‘শুভবুদ্ধির উদয়’ কামনা করেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

চণ্ডীপাঠে অংশ নেওয়া এক সদস্যের বক্তব্য, “কেউ যখন পাপ করে, তখন সে বুঝতে পারে না সে পাপ করছে, নাকি পুণ্য করছে। কারণ, তার মনে যে পাপ জমে রয়েছে, তা খণ্ডনের জন্যই আমরা শ্রীশ্রী চণ্ডীর মহামন্ত্র মাইকে তাঁদের কানের কাছে পাঠ করছি। আমাদের বিশ্বাস, এই চণ্ডীপাঠের মন্ত্র তাঁদের কানে পৌঁছবে এবং তাঁরা পাপ থেকে মুক্ত হবেন।”

এই ঘটনাকে ঘিরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, “ওদের প্রয়োজন মনে হয়েছে, তাই করেছে। কার কী আসল-গেল! কাজ কম থাকলে এবং চণ্ডীপাঠ করাকেই যদি একমাত্র কর্তব্য বলে মনে হয়, তাহলে রাস্তার উপর করতেই পারে। এতে কার কী এসে যায়? আমাদের কিছুই এসে যায় না। আর চণ্ডীপাঠ প্রতিদিন করা ভালো।”

অন্যদিকে, সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, “গোটা জেন জি বিজেপির কানে এমন মন্ত্র ঢুকিয়েছে যে বিজেপি বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্য করতে ভুলে গিয়েছে। ধর্মাচরণ যে কেউ করতে পারেন। তবে আলিমুদ্দিন অর্থাৎ AJC বোস রোডে কেন করছেন, তা জানি না। আমাদের গেটে ধর্মবিদ্বেষী মানুষ ছাড়া সকলেই স্বাগত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.