সৌগত – তৃণমূলের দূরত্ব ! অপারেশন সিঁদুর নিয়ে সৌগত রায়ের করা মন্তব্যে তৃণমূলের কোনো দায় নেই, সাফ জানিয়ে দিলো দল । তৃণমূলের দাবী, এটা সম্পূর্ণ সাংসদের ব্যক্তিগত মতামত । শুক্রবার শাসক দলের তরফে , সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়, “আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি, সাংসদ সৌগত রায়ের করা মন্তব্য, কোনও ভাবে দলের মতামত নয়।”
অপারেশন সিঁদুর নিয়ে সাংসদ সৌগত রায় বলেছিলেন , “ভারত-পাকিস্তানের সংঘর্ষ যেভাবে শেষ হল, তা ভারতের জন্য লজ্জার। এরকম ভাবে ট্রাম্পের কথায় রাজি হওয়া উচিত হয়নি।” তিনি আরো বলেন , ” পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ভারত সফল হয়নি। আর এই সিঁদুর-টিঁদুর হল মাসি সেন্টিমেন্ট। চটচটে আবেগ।”
সৌগত রায়ের আরো চাঞ্চল্যকর দাবী , “কোনও যুদ্ধই হয়নি। গোটা ব্যাপারটাই হাস্যকর। ড্রোন এদিক ওদিক করেছে। দু-একটা মিসাইল এদিক ওদিক পড়েছে।” সৌগতের এই মন্তব্যে এবারও তার থেকে দূরত্ব বজায় রাখলো তৃণমূল ।







