কলকাতা

দুটি বাসের রেষারেষি , প্রাণ গেল নিরীহ ডেলিভারি বয়ের !

লাগাতার বৃষ্টির ফলে সৃষ্ট যানজটের জেরে মর্মান্তিক দুর্ঘটনা ! মৃত্যু এক ডেলিভারি বয়ের । দুর্ঘটনাটি ঘটেছে কেষ্টপুর ভিআইপিতে । ২১১ রুটের বাসের তলায় চলে গিয়ে পিষে মারা যান ওই যুবক । জানা গিয়েছে ২১১ রুটের বাসটি কেষ্টপুরের দিকে যাচ্ছিল । খরিবাড়ির কাছের কেষ্টপুরের মোড়ে সাইকেলে করে যাওয়া ওই ডেলিভারি বয়কে ধাক্কা মারে বাসটি । তৎক্ষণাৎ ওই যুবক বাসের তলায় চলে আসেন এবং পিষে গিয়ে মৃত্যু হয় তার ।

দুর্ঘটনার পরই ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । তারপরে ওই ডেলিভারি বয়কে উদ্ধার করে , দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে , কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । জানা গেছে ওই যুবকের মৃতদেহ , ময়না তদন্তের জন্য আর জি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা এবিষয়ে জানান , “দুটো ২১১ একসঙ্গে চলছিল। একে অপরকে ওভার টেক করছিল তখনই ধাক্কা দেয়। সেই সময় পুলিশ ছিল না। আমরাই ধরলাম ওকে তারপর অটো করে দিয়ে এলাম হাসপাতালে। রোজ এই ঘটনা ঘটে। ওভারটেক করতে যায় আর তারপর এই ঘটনা। যেখান থেকে যাত্রী তুলছেন চালক সেটা বাসস্যান্ড নয়। তাও তোলেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.