বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিন থাকার পর , বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল ফেরার কথা তাঁর। তবে , তার আগে বুধবার দার্জিলিং এর রাস্তায় হাটতে দেখা গেলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মূলত রিপন রোড থেকেই বুধবার সকালে বেরোন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্দেশ্য ছিল টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘ্য়া দর্শন। তারপর লালকুঠীতে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বুধবার সকালে দেখা যায় , একদম খোশমেজাজে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালবেলা কাঞ্চনজনঘ্যা দর্শনও করেন তিনি। তারপর রাস্তায় চলাকালীন , হাঁটাপথেই , রাস্তার দুপাশের জনগণের সাথে জনসংযোগও সারেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য , বুধবার লালকুঠীতে প্রশাসনিক বৈঠকে আলোচনা হবে দুর্যোগ পরিস্থিতি নিয়ে। জানা গিয়েছে , এই বৈঠকে কতটা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে , সেই বিষয় নিয়ে হতে পারে আলোচনা। কিভাবে ফের পাহাড় , নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারে , তা নিয়েও হতে পারে আলোচনা।







