একাধিক দুর্নীতি কিছুদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। এবার জেল থেকে বেরোতেই বারংবার দেখা যায় তৃণমূলের এই নেতাকে বীরভূমের কাজল শেখের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পরতে। এবার কর্তব্যরত পুলিশের অধিকারীকে খুব মন্তব্যের জেরে অনুব্রতর ওপর ক্ষুব্ধ হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অবিলম্বে কি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো?
বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনের মধ্যে নোংরা ভাবে গালমন্দ করেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। সেই কল কল রেকর্ডিংয়ের অডিও বৃহস্পতিবার সকাল থেকেই পুরো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। অনুব্রত মন্ডলের এই কু মন্তব্যের জেরে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই কটাক্ষের সুর ছুড়ে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই খবর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কানে পৌঁছতেই শুক্রবার সকালে কড়া প্রতিক্রিয়া আসে। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তৃণমূলের বাঘকে কাঠগড়ায় তুলে এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করে। পাশাপাশি এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় পাত্র ছিলেন অনুব্রত মন্ডল। তবে এই ঘটনার পরে খুব উগড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
এছাড়াও রাজ্যের শাসক দল ও রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশের পর অনুব্রত মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পাশাপাশি কমিয়ে আনা হয়েছে তাঁর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে বিএনএস আইনের চারটি ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে রয়েছে ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫ ধারা। পাশাপাশি তৃণমূল নেতাকে অবিলম্বে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের বিবৃতিতে জানানো হয়েছে, ‘অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না। আমরা তাঁর অপমানজনক ও অগ্রহণযোগ্য-অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি। দল তাঁকে নির্দেশ দিচ্ছে, তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে’।







