মাত্র 7ম শ্রেণি পাশ বেঙ্গালুরুতে বেড়ে ওঠে, এরপর মাত্র ২১ বছর বয়সে বিয়ে করে কলকাতায় এসে তাঁর ভাগ্যের রদবদল ঘটে। শশুর বাড়িতে এসে শাশুড়ি শর্ত দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শাড়ি পড়তে হবে। শাশুড়ির এই শর্তে কথা শুনে প্রথমে খুব কেঁদেছিলেন । কিন্তু ধীরে ধীরে শাড়ির প্রতি তার আগ্রহ বেড়ে যায় এবং এটি তার জীবনের একটি বড় অংশ হয়ে ওঠে। আজ একজন ভারতীয় ফ্যাশন জগতে একটি বড় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
জানেন কে সেই ব্যক্তি? জানলে আপনারো আবাক হবেন, তিনি হলেন বিখ্যাত শাড়ি ড্রাপীং ডলি জৈন।
শাশুড়ির শর্ত শুনে যে শাড়ি পড়া নিয়ে কেঁদেছিলেন আজ তিনি সেই শাড়ি পড়িয়েই ২০১০ সালে, বিশ্বের দ্রুততম শাড়ি পরানোর জন্য লিমকা বুক অফ রেকর্ডস-এ অন্তর্ভুক্ত হয়েছিল। তিনি ১৮.৫ সেকেন্ডে শাড়ি পরানোর রেকর্ড গড়েছেন। তিনি মোট ৩৫৭টি ভাবে শাড়ি পড়াতে পারেন। যার এর মধ্যে হায়দ্রাবাদি, গুজরাটি, রাজস্থানী এবং অসমীয় শাড়ি অন্তর্ভুক্ত।
তাঁর কাছে বড় বড় সেলিব্রেটি থেকে শুরু করে আম্বানি পরিবারের অন্যান্য অন্য মহিলাদের শাড়ি পরিয়েছিলেন।
প্রথমে তিনি ২৫০ টাকায় নিয়ে শাড়ি পড়াতেন কিন্তু এখন তিনি ২৫ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেন। তার গ্রাহকদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, হেমা মালিনী, মাধুরী দীক্ষিত, সোনম কাপুর এবং আম্বানি পরিবারের সদস্যরা।







