নতুন সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকেই আবহাওয়ার বদল চোখে পড়তে পারে উত্তরবঙ্গেও। বৃষ্টির জেরে জেলায়-জেলায় তাপমাত্রা খানিকটা কমেছে।তবে সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে সেখানেও।বৃষ্টির জেরে গরমের হাত থেকে রেহাই মিললেও নতুন সপ্তাহের মাঝামাঝি ফের চড়বে পারদ।সপ্তাহান্তে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে আজ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা। বাকি জেলাতে পরিষ্কার আকাশের সম্ভাবনা।
অবশ্য বুধবার এর মধ্যে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৫ শতাংশ।







