আর কয়েক মাস পরেই রাজ্যে হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেই বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলনকে কেন্দ্র করেই এবার বৃহৎ পরিকল্পনায় সামিল নবান্ন। বলতে গেলে, বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে রাজ্যের ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সামনে রাখার সিদ্ধান্তগ্রহণ করল রাজ্য সরকার।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২১ নভেম্বর উদ্বোধনের দিনেই অতিথিদের নিয়ে নৈশভোজ হবে। সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠান শেষ হবে ধনধান্য স্টেডিয়ামে। তবে সম্মেলনে কারা আসবেন সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
কেবলমাত্র বাংলার শিল্প সম্ভারের প্রদর্শনীই নয়, ভিন রাজ্যের শিল্প-বাণিজ্যের প্রদর্শনীও করা হবে এবারের সম্মেলনে। অন্যদিকে, কেবল বাংলা নয়, দিল্লি, মুম্বই, চেন্নাই, চণ্ডীগড়ে রাজ্যগুলির ‘রোড-শো’ হবে এবারের বঙ্গ শিল্প সম্মেলনে। বিশেষ আমন্ত্রণ পাবে এই রাজ্যগুলির বণিকমহল। সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে ধনধান্য স্টেডিয়ামে। ধনধান্যের মূল অডিটোরিয়ামে ২০০০ আসন সংখ্যা রয়েছে।







