সম্প্রতি টেক্সাসের ডালাসে এক ভারতীয় প্রৌঢ়কে মাথা কেটে হত্যার ঘটনা ঘটে। এরপর কিছু দিন যেতে না যেতেই ফের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণ হারালো ভারতীয় যুবক। এমনকি ওই যুবকের প্রাণ গেছে মার্কিন পুলিশের গুলিতেই। কি হয়েছিল আসল ঘটনা?
মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, মৃত ভারতীয় যুবকের নাম মহম্মদ নিজামুদ্দিন। ভারতবর্ষের তেলঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা ছিলেন বছর ৩০- এর এই যুবক গত ৩ সেপ্টেম্বর ৯১১-এ সান্টা ক্লারার একটি বাড়িতে রুমমেটের সঙ্গে চরম বচসা হয় নিজামুদ্দিনের। এরপর বাগবিতণ্ডার মাঝেই ওই রুমমেটের বুকে ছুরি বসিয়ে দিয়েছিল বলে দাবি মার্কিন পুলিশের। তাদের দাবি, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা দেখতে পায় নিজামুদ্দিন তার রুমমেটের দিকে ছুরি তাক করে বসে রয়েছে। তারপরেই দুজনের হাত দেখতে পুলিশ চায়। এরপর এক জন হাত না দেখানোয় উত্তেজনার সৃষ্টি হয়। এর মাঝেই নিজামুদ্দিনকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায় মার্কিন পুলিশ বলে জানা গেছে। তবে যুবকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ মানতে নারাজ তার পরিবার।
সেই যুবককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর যুবককে মৃত বলে ঘোষণা করে। ওই যুবকের পরিবারের দাবি নিজামুদ্দিন খুবই শান্ত স্বভাবের ও ধর্মপ্রাণ মানুষ। তাই তিনি আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার হয়েছে। এমনকি সেখানে বেতনে কারচুপি ও অনৈতিকভাবে ছাঁটাই নিয়ে সরব হয়েছিল যুবক বলে দাবি পরিবারের সদস্যরা। সেই কারণেই ওই যুবকের এই পরিণতি বলে অনুমান তার পরিবারের। এবার তার মরদেহ ভারতে ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রকের কাছে চিঠি লিখেছেন মৃত যুবকের বাবা।







