রাজ্য

এসএসসি দুর্নীতি মামলার রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে শেষ হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রায় সাড়ে তিন মাস ধরে হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি চলে। আপাতত রায়দান স্থগিত।

এদিন আদালতে শুনানি চলাকালীন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম বলেন, ‘এটি সুপরিকল্পিত অপরাধ। শূন্যপদের চেয়েও বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। এই বেআইনি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে। প্রশাসনিক স্তরে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত। ওই সব দুর্নীতির টাকা ফেরানোর ব্যবস্থা করা উচিত।’

উল্লেখ্য, গত ৯ নভেম্বর এসএসসি দুর্নীতি মামলায় নয়া ডিভিশন বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট। তদন্ত শেষ করার ডেডলাইনও দেওয়া হয় আদালতের তরফ থেকে। শীর্ষ আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই বুধবার সমাপ্তি ঘটে উক্ত মামলার শুনানি। এবার রায়দান কী হবে সেই দিকেই তাকিয়ে সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.