নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :-বেআইনি মদের ভাটিতে অভিযান পূর্ব বর্ধমান জেলার রায়না পুলিশের। বৃহস্পতিবার সকাল নাগাদ আচমকাই চোলাই মদ তৈরী ও চোলাই বিক্রি রুখতে অভিযান চলে রায়না থানার পুলিশ প্রশাসন ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে রায়না ডোমপাড়ায় ও বিরামপুর গ্রামে। প্রচুর পরিমানে চোলাই মদ নস্ট করার পাশাপাশি উদ্ধার করা হয় চোলাই মদ তৈরির নানান প্রকারের সরঞ্জাম। সূত্রের খবর, প্রায় ৯৫০ লিটার চোলাই নস্ট করে দেওয়া হয়। অবৈধ চোলাই তৈরী বন্ধ ও বিক্রি বন্ধের অভিযানে ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী (সদর, সাউথ), সিআই সুব্রত ঘোষ, রায়না থানার অফিসার ইনচার্জ সৈকত মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও আবগারি দপ্তরের অধিকারিকরা।
Read Next
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
Related Articles
Check Also
Close







